মডেলিং শেখানোর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আটকে রেখেছেন ‘সুদর্শন পুরুষ’ এডলফ খানকে। আজ শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার পর একদল শিক্ষার্থী কার্জন হলে তাকে আটকে রাখেন। পরে পৌনে ১০টার দিকে তাকে ছেড়ে দেন তারা। পরে তাকে কার্জন হলের গেট দিয়ে বের হয়ে যেতে দেখা যায়। এ সময় গণমাধ্যমকর্মীরা তার কাছে বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।
এর আগে কার্জন হল চত্বরে এডলফ খানকে একদল শিক্ষার্থী আটকে রাখেন। প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে তিনি সেখানে আটকে ছিলেন। এ সময়ও তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান।
অ্যাডলফ খান মূলত একজন কোরিওগ্রাফার। সে কারণে দেশের শোবিজ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। তার সাজ-পোশাক আর দশ জনের চেয়ে আলাদা। ফলে সহজে সবার নজরে পড়েন এই কোরিওগ্রাফার।


