জামায়াতে ইসলাম ‘মাদকের চেয়েও ডেঞ্জারাস’—নোয়াখালীতে বুলুর কড়া মন্তব্য

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির ছেলের একটি বক্তব্য তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, জামায়াতে ইসলাম একটি ‘আফিম’-এর মতো—যা মাদকের চেয়েও ডেঞ্জারাস। তার ভাষায়, “এটা একবার যে গ্রহণ করে, সে আর জীবনে তা থেকে বের হতে পারে না।”

মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালী (Noakhali) জেলার বেগমগঞ্জ (Begumganj) উপজেলার পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুনসির হাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বুলু তার বক্তব্যে আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হ’\ত্যা’\র বিচার নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, “একজন তরুণ, সম্ভাবনাময় জাতীয়তাবাদী নেতাকে হ’\ত্যা করা হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়।”

তিনি আরও বলেন, “এই ঘটনার পেছনে একটি বড় ষড়যন্ত্র রয়েছে। যারা দেশে শূকরের মাংস আমদানির অনুমতি দিয়েছে, তারাই শেষ পর্যন্ত হাদির হ’\ত্যা’\র সঙ্গে জড়িত হিসেবে বেরিয়ে আসবে।” তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. রেফাত জামিল এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপি (BNP)-এর আহ্বায়ক কামাক্ষ্ম্যা চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। খাল খননের এই উদ্যোগ স্থানীয় কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *