গণপি’\টু’\নি’\তে নি’\হত ট্রাকচালকের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেসবুক লাইভের মাধ্যমে উসকানি ছড়িয়ে তৈরি হওয়া মবের গণপি’\টু’\নি’\তে নি’\হত ট্রাকচালক হান্নান শেখের রেখে যাওয়া এতিম ২ বছরের শিশু মুসলিমার জীবনে কিছুটা আশার আলো হয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)।

মঙ্গলবার (৫ মে) ফরিদপুর (Faridpur) জেলার বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান সরাসরি সাতৈর গ্রামে গিয়ে শিশুটি ও তার পরিবারের খোঁজখবর নেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং শিশুটির লালন-পালন, শিক্ষা ও প্রয়োজনীয় সহায়তায় সরকার পাশে থাকবে।

তাৎক্ষণিক সহায়তা হিসেবে শিশুটির দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিয়মিত সহায়তার প্রতিশ্রুতি দেন। এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বোস, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঘটনার পেছনের প্রেক্ষাপট আরও বেদনাদায়ক। গত শুক্রবার রাত নয়টার দিকে সালথা উপজেলার বালিয়া বাজার থেকে একটি ট্রাক বেপরোয়া গতিতে নগরকান্দার রসুলপুর বাজার হয়ে বিলনালিয়া এলাকায় প্রবেশ করলে উত্তেজিত জনতা সেটিকে ঘিরে ফেলে। পরে গণপি’\টু’\নি’\তে ট্রাকচালক হান্নান শেখ ও তার দুই সহচর গুরুতর আহত হন।

স্থানীয়রা হান্নান শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ’\ত ঘোষণা করেন। ৪৫ বছর বয়সী হান্নান শেখ বোয়ালমারী উপজেলার সাতোর ইউনিয়নের বাসিন্দা শহীদ শেখের ছেলে ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

মুসলিমার জীবনের গল্প আরও করুণ। জন্মের মাত্র এক মাসের মাথায় বাবা-মায়ের বিচ্ছেদের কারণে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয় সে। আর মাত্র দুই বছর বয়সেই বাবাকেও হারিয়ে এখন সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে তার দাদা-দাদির ওপর। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার দাদা শহীদ শেখ। অনিশ্চয়তায় ঘেরা এই পরিবারের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে সহায়তা ও মানবিক উদ্যোগের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *