দেশে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও এক ধাপ বাড়িয়ে দিল এপ্রিল মাসের নতুন পরিসংখ্যান। গত মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নি’\হত এবং ৭০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন (Road Safety Foundation)। বুধবার (৬ মে) সকালে প্রকাশিত এই প্রতিবেদনে উঠে এসেছে একাধিক উদ্বেগজনক দিক।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এপ্রিলজুড়ে মোট ৪৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নি’\হতদের মধ্যে ৫৩ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে—যা সামগ্রিক পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তোলে। বিশেষভাবে লক্ষ্যণীয়, দুর্ঘটনাগুলোর একটি বড় অংশ মোটরসাইকেল-সংশ্লিষ্ট। অন্যান্য যানবাহনের তুলনায় এই বাহনটি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হচ্ছে।
শুধু সড়ক নয়, একই সময়ে দেশের নৌ ও রেলপথেও দুর্ঘটনার সংখ্যা কম নয়। সাতটি নৌ দুর্ঘটনায় চারজন নি’\হত এবং ১১ জন আহত হয়েছেন। অন্যদিকে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নি’\হত ও ১৭ জন আহত হওয়ার তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, দেশের জাতীয় দৈনিক পত্রিকা, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে দুর্ঘটনার পেছনের কারণগুলোও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য, অদক্ষ চালক এবং মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত ব্যবহার—এসবই প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে হলে আলাদা নজরদারি ব্যবস্থা চালু করা, কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ এবং চালকদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া এখন সময়ের দাবি।


