রাজধানীর শাহ আলী মাজারে হা’\মলার ঘটনায় দুইজনকে গ্রে’\প্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (DMP)। শনিবার (১৬ মে) রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রে’\প্তার করা হয়।
গ্রে’\প্তার ব্যক্তিরা হলেন শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও মো. আরমান দেওয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক সরকার (Mostak Sarker)।
তিনি বলেন, মাজারে হা’\মলার ঘটনায় মাজারের এক ভক্ত মামলা করেছেন। সেই মামলার আসামিসহ আরও একজনকে গ্রে’\প্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
হা’\মলার ঘটনায় রেসমি নামে এক নারী শাহ আলী থানায় মামলা করেন। মামলার বাদী নিজেও হা’\মলায় আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করেছেন।
এজাহারে তিনি জানান, প্রায় ১৭ বছর ধরে তিনি শাহ আলী মাজারে জিয়ারত করেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে অতর্কিত হা’\মলায় তিনি গুরুতর আহত হন। তার অভিযোগ, ঘটনার দিন জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসে পরিকল্পিতভাবে হা’\মলা চালায়।
মামলায় আরও অভিযোগ করা হয়, হা’\মলার সময় বাদীকে হ’\ত্যার উদ্দেশ্যে একজন অজ্ঞাতনামা ব্যক্তি আঘাত করেন। এজাহারে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহার অনুযায়ী, হা’\মলাকারীরা সেদিন মাজারের সিন্নি ফেলে দেয়, চাদর ছিঁড়ে ফেলে এবং মাজারের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। পাশাপাশি নারী ভক্তদের শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।


