রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল (Ad-Din Hospital)-এ এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃ’\ত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম (Md. Mazharul Islam) জানান, মধ্যরাতে ছয় শিশুর মৃ’\ত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ক্রাইমসিন ইউনিটসহ তদন্তকারী দল কাজ করছে। শিশুগুলোর মৃ’\ত্যু কীভাবে হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিকেজ বা অন্য কোনো ত্রুটির কারণে সাফোকেশনের মতো পরিস্থিতি তৈরি হয়ে শিশুগুলোর মৃ’\ত্যু হতে পারে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। একপর্যায়ে ছয় শিশুর মৃ’\ত্যু হয়।
ঘটনার পর পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানা গেছে।


