বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই

দেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ (Tofail Ahmed) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতাল (Square Hospital)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ (Bangladesh Awami League)-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (DUCSU)-এর ভিপি নির্বাচিত হন।

১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা এই নেতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সময় প্রভাবশালী ভূমিকায় ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *