নির্বাচনী ফলাফল আপডেট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
৩৪ আগে
জয়
বাংলাদেশ খেলাফত মজলিস
আগে
জয়
ইসলামী আন্দোলন বাংলাদেশ
আগে
জয়
বাংলাদেশ জামায়াতে ইসলামী
আগে
জয়
স্বতন্ত্র
আগে
জয়
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
আগে
জয়
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি
আগে
জয়

খালেদা জিয়ার জন্য দেশের সব মসজিদে আজ বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র রূহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এ উপলক্ষে সারা দেশের মসজিদগুলোতে দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থার সমন্বয় বিভাগ থেকে মঙ্গলবার জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে ২ জানুয়ারি বাদ জুমা বাংলাদেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।

এছাড়া জানানো হয়, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে পরবর্তী তিন দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় বিভাগ ও জেলা কার্যালয়গুলোকে তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি আজ বাদ জুমা দোয়া মাহফিল আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।

এ সিদ্ধান্তে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা ও প্রার্থনার বার্তা বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *