নির্বাচনী ফলাফল আপডেট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
৫৪ আগে
জয়
বাংলাদেশ খেলাফত মজলিস
আগে
জয়
বাংলাদেশ জামায়াতে ইসলামী
১৬ আগে
জয়
ইসলামী আন্দোলন বাংলাদেশ
আগে
জয়
স্বতন্ত্র
আগে
জয়
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
আগে
জয়
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি
আগে
জয়

৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে খালেদা জিয়ার কবর জিয়ারত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র রূহের মাগফিরাত কামনায় তাঁর কবর জিয়ারত করেছেন ৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানে উপস্থিত হয়ে তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় খালেদা জিয়ার আত্মত্যাগ, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকার কথা স্মরণ করেন উপস্থিত নেতারা।

ছাত্র ঐক্যের নেতারা বলেন, “খালেদা জিয়া ছিলেন আমাদের প্রেরণার প্রতীক। ৯০-এর গণতান্ত্রিক উত্তরণে তাঁর অবদান কখনো ভুলবার নয়।” তারা আরও বলেন, “আমরা তাঁর দেখানো পথে চলার শপথ নিয়েছি।”

এ সময় সংগঠনের পক্ষ থেকে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া, মরহুমা খালেদা জিয়ার জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ছাত্র ঐক্যের সাবেক ও বর্তমান নেতারা।

এ আয়োজনে ৯০-এর ঐতিহাসিক ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। দলমতের ঊর্ধ্বে উঠে তাঁরা জাতীয় নেত্রী হিসেবে খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *