প্রবাসীদের পাঠানো ৩ লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসীদের পাঠানো তিন লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসি জানায়, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন, এবং সেই ভোটগুলো জমা দিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন।

এই জমা দেওয়া ব্যালটের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট, যা ইতোমধ্যে গন্তব্য রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছানো শুরু হয়েছে। তাদের কাছে এখন পর্যন্ত পৌঁছেছে ৪১ হাজার ১৭৮টি ব্যালট।

দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালট চেয়ে আবেদন করেছেন, তাদের পাঠানো হয়েছে ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন, আর জমা দিয়েছেন ১ লাখ ৪ হাজার ১৬৫ জন। এই ভোটের মধ্য থেকে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ১২ হাজার ৯১৫টি ব্যালট।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

প্রবাসীদের ভোটগ্রহণের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ ও ভোট ফেরতের হার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি, যা এবারকার নির্বাচনে প্রবাসীদের আগ্রহ এবং সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *