দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পেলেন ৬ লাখ ৬২ হাজারের বেশি ভোটার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা দেশের অভ্যন্তরে অবস্থানরত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের কাছে ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (Election Commission) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইসি সূত্র জানায়, মোবাইল অ্যাপের মাধ্যমে যারা পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য নিবন্ধন করেছেন, তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ইতোমধ্যে ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার ইতোমধ্যে তাদের ভোট প্রদানও সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ব্যালটের প্রতি ভোটারদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজেই ব্যালট চেয়ে নেওয়া ও তা ব্যবহার করার এই পদ্ধতি নির্বাচন ব্যবস্থায় এক নতুন দিক উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *