আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami) ঘোষণা করেছে তাদের নির্বাচনী ইশতেহার। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এই ইশতেহারে দলটি জানায়, যদি তারা সরকার গঠনের সুযোগ পায়, তবে তারা ২৬টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে।
এই ইশতেহারে দেশ গঠনের জন্য ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠন, নারীর নিরাপত্তা, যুবকদের ক্ষমতায়ন ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে।
জামায়াতের মতে, এই ২৬টি অগ্রাধিকারমূলক বিষয়ের সঙ্গে সঙ্গে তারা আরও ৪১টি ভিশন বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে গড়ে তোলা হবে একটি মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ।
মূল অগ্রাধিকার ২৬ দফা
- স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন রাষ্ট্র গঠন।
- বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ।
- রাষ্ট্র পরিচালনায় যুবকদের অংশগ্রহণ নিশ্চিত।
- নারীর জন্য মর্যাদাপূর্ণ ও নিরাপদ রাষ্ট্র গঠন।
- আইনশৃঙ্খলা উন্নয়ন করে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র নির্মাণ।
- দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা।
- প্রযুক্তিনির্ভর স্মার্ট সমাজ গঠন।
- সরকারি চাকরিতে ফি বাতিলসহ মেধার ভিত্তিতে নিয়োগ।
- ব্যাংক খাতসহ আর্থিক ব্যবস্থায় সংস্কার এনে বিনিয়োগবান্ধব অর্থনীতি।
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিত।
- অতীতে সংঘটিত খু’\ন, গু’\ম, হ’\ত্যা’র বিচার ও মানবাধিকার নিশ্চিত।
- জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ ও সনদ বাস্তবায়ন।
- কৃষিতে প্রযুক্তি প্রয়োগ ও কৃষকদের সহায়তা।
- ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা ও ‘তিন শূন্য ভিশন’ বাস্তবায়ন।
- এসএমই বিকাশ ও ভারী শিল্প স্থাপন।
- শ্রমিকদের নিরাপদ পরিবেশ ও মজুরি বৃদ্ধি।
- প্রবাসীদের ভোটাধিকারসহ অধিকার নিশ্চিত।
- নাগরিক অধিকার নিশ্চিতে মেজরিটি-মাইনরিটি ভেদাভেদমুক্ত সমাজ।
- গরিবদের জন্য বিনামূল্যে উন্নত চিকিৎসা।
- শিক্ষাব্যবস্থায় মৌলিক সংস্কার ও পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা।
- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মৌলিক চাহিদা পূরণ।
- সড়ক ও রেলপথ উন্নয়নের মাধ্যমে দূরত্ব কমিয়ে আনা।
- নিম্ন ও মধ্যবিত্তদের জন্য স্বল্পমূল্যে আবাসন।
- ফ্যা’\সি’\বা’\দী ব্যবস্থার বিলোপ ও বিচার কার্যক্রম অব্যাহত রাখা।
- আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা।
- সুশাসন প্রতিষ্ঠায় স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা।
জামায়াতের এই নির্বাচনী ইশতেহার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। দলটির দাবি, তারা যদি সরকার গঠনের সুযোগ পায়, তবে এ দফাগুলোকে সামনে রেখেই বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করবে।


