ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান (Mizanur Rahman) বলেছেন, “জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করতে পারবে না, এটা যারা বলে তারা মু’\র্’\খের সঙ্গে বসবাস করে। আমরা শুধু বাংলাদেশ না, আমাদের কাছে যে অ’\স্ত্র আছে—এই অ’\স্ত্র দিয়ে গোটা বিশ্ব চালাতে পারবো।”
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
সভায় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তোমাদের আদর্শ কী? তোমরা কী করতে চাও? সংস্কার চেয়েছিলে, আমরা করেছি। ভাবছো পোস্টার ছিঁড়ে আমাদের দুর্বল করবে, এটা আমরা সহ্য করছি বলেই কিছু বলছি না। প্রশাসনকে বলছি, পোস্টার ছিঁড়ে আমাদের আ’\ন্দো’\লন বন্ধ করতে পারবে না। পোস্টার ছিঁড়া যায়, কিন্তু মানুষের অন্তর থেকে আমাদের মা’\র্কা মুছে ফেলা যায় না।”
তিনি আরও বলেন, “তাদের আদর্শ হচ্ছে দু’\র্নী’\তি, দ’\খল’\দা’\রি, নিজের কর্মীদের পা’\থর দিয়ে পি’\টি’\য়ে মা’\রা। আমাদের মা-বোনদের ওপর চোখ রাঙিয়ে ভোট নিতে চাও, এটা ভুলে যাও।”
নিজের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে মিজানুর রহমান বলেন, “আমার আদর্শ নবী-রাসূলদের আদর্শ। ঢাকায় সমাবেশে লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে আমরা শৃঙ্খলিত, সংগঠিত। কোনো গন্ডগোল হয়নি। তবু আমাদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।”
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ, অভ্যন্তরীণ শৃঙ্খলা, নেতৃত্ব—সবকিছু জানার আগে কেউ মন্তব্য করতে পারে না। যারা বলছে ভোট সেন্টারে গেলে ফিরে আসতে পারবে না—তাদের বলছি, কোন ভার্সিটিতে পড়েছ? বাংলাদেশে রাজনীতি শিখতে হলে জামায়াতে ইসলামীর ভার্সিটিতে ভর্তি হতে হবে।”
মিজানুর রহমানের এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্য করছেন, বক্তব্যে ব্যবহৃত “অ’\স্ত্র” শব্দটির তাৎপর্য ও প্রেক্ষাপট ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। যদিও বক্তৃতার সারাংশে রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক শক্তির ইঙ্গিত থাকলেও শব্দচয়নে প্রশ্ন উঠেছে রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতি নিয়ে।


