ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে অবশেষে গ্রেপ্তার হয়েছেন ইউপি সদস্য সাদ্দাম হোসেন (৩৮)। তার নামে আগে থেকেই মামলা ছিল।
গতকাল রোববার বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার থেকে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে।
সাদ্দাম হোসেন নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাদ্দাম হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।


