বরিশাল-২: বিএনপি প্রার্থী সান্টুকে কে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনপিপি প্রার্থী

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপি-মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ন্যাশনাল পিপল্ পার্টি (এনপিপি) প্রার্থী সাহেব আলী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উজিরপুরের সরকারি ডব্লিউ. বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে সান্টুর শেষ নির্বাচনী জনসভায় এই ঘোষণা দেন তিনি।

সাহেব আলী জানান, “আমি কোনো চাপ বা প্রলোভনের কারণে এই সিদ্ধান্ত নিইনি। একটি সুন্দর, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বার্থে বিএনপির প্রার্থীকে সমর্থন জানাচ্ছি।”

তিনি উজিরপুর ও বানারীপাড়ার এনপিপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান, যেন ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেন। তার এই সিদ্ধান্তে শেষ মুহূর্তে নির্বাচন জমে উঠেছে নতুন মাত্রায়।

এর আগে ঝালকাঠিতে জামায়াতের সঙ্গে জোট করার বিরোধিতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে তিনজন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাধনার মোড়সংলগ্ন জেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

নির্বাচনের চূড়ান্ত প্রান্তে এসে বিভিন্ন দলের প্রার্থীদের বিএনপির পক্ষে অবস্থান নেওয়াকে ভোটের মাঠে ‘কৌশলগত সাফল্য’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *