হাসপাতালে ভর্তি বিএনপির রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, “স্যার এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

বিএনপির এই প্রবীণ নেতা দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। রিজভী দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় এবং দলীয় দপ্তর ও গণমাধ্যমে দায়িত্বশীল ভুমিকা পালন করে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *