‘কারচুপির দায় এড়াতে ভিসি সেইফ এক্সিট’ নিচ্ছেন—আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) ছাত্রদল মনোনীত ডাকসু ভিপি প্রার্থী ও ছাত্রদল নেতা মো. আবিদ ইসলামের অভিযোগ, ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান (Dr. Niaz Ahmad Khan) নী’ল’\ক্ষে’\ত কেন্দ্রে ব্যা’\ল’\ট কারচুপির অভিযোগে ফেঁসে যাওয়ার আশঙ্কায় ‘সেইফ এক্সিট’ নিচ্ছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ অভিযোগ করেন তিনি।

ছাত্রদল নেতা আবিদ লিখেছেন, “নীলক্ষেত সংক্রান্ত ব্যা’\ল’\ট কারচুপির অভিযোগে ফেঁসে যাবেন বিধায় আগেই ডেনমার্কের উদ্দেশ্যে সেইফ এক্সিট নিচ্ছেন ঢাবি ভিসি নিয়াজ স্যার। স্যারকে অনুরোধ করবো, সৎ সাহস থাকলে আপনি থেকে যান।”

অন্যদিকে, উপাচার্য ড. নিয়াজ আহমদ খান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th National Parliamentary Election) পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা তার আছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, হঠাৎ করে কোনো প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টির পক্ষপাতী নন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে নির্ধারিত সময় পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে প্রস্তুত আছেন।

বিকেল ৩টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপাচার্য। তবে সংবাদ সম্মেলনের বক্তব্যকে ঘিরে গণমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিছু সংবাদমাধ্যমে বলা হয়, তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করছেন—যা তার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ বিষয়ে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য পদত্যাগ করছেন বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়। তিনি পদত্যাগ নয়, বরং দায়িত্ব হস্তান্তরের আগ্রহ ও প্রস্তুতির কথা বলেছেন।

বিশ্ববিদ্যালয়জুড়ে ডাকসু নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ব্যা’\ল’\ট কারচুপির অভিযোগ এবং উপাচার্যের বিদেশযাত্রা পরিকল্পনা ঘিরে প্রশ্ন তুলেছে ছাত্রদল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *