ফেসবুক বিজ্ঞাপনে এককভাবে শীর্ষে ঢাকা-১৭ জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান, বিজ্ঞাপন খরচ অর্ধ কোটির বেশি

ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারে ফেসবুক বিজ্ঞাপনে এককভাবে সবচেয়ে বেশি ব্যয়কারী প্রার্থী হিসেবে উঠে এসেছেন জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। তাঁর পক্ষে ‘Dhaka News 24 Online’, ‘Dhaka 17 News’ এবং ‘Dr. Khaliduzzaman SM’ নামের তিনটি পেজ থেকে বিপুল অঙ্কের বিজ্ঞাপন চালানো হয়েছে।

ফেসবুকের বিজ্ঞাপন লাইব্রেরি অনুযায়ী, গত ৩০ দিনে ‘Dhaka News 24 Online’ পেজ থেকে খরচ হয়েছে ৯,৩০৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৩৪ হাজার ৯১১ টাকা), ‘Dhaka 17 News’ পেজ থেকে ৮,১১২ ডলার (প্রায় ৯ লাখ ৮৯ হাজার ১৯১ টাকা), এবং ‘Dr. Khaliduzzaman SM’ পেজ থেকে গত ৯০ দিনে খরচ হয়েছে ৫,৬৪৯ ডলার (প্রায় ৬ লাখ ৮৮ হাজার ৮৪৮ টাকা)। তিনটি পেজ মিলিয়ে তার প্রচার-খরচ দাঁড়িয়েছে প্রায় ২৮ লাখ ১২ হাজার টাকা

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৯ জন। নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী এখানে সর্বোচ্চ ৩৩ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা খরচ করতে পারেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মাত্র ২০ দিনের ব্যবধানে ‘Dr. Khaliduzzaman SM’ নামের পেজটি খোলা হয়। এই পেজটি থেকে গত ৯০ দিনে মোট ২০,৬৩৯ ডলার (প্রায় ২৫ লাখ ৪১ হাজার ৬৫৭ টাকা) বিজ্ঞাপন খরচ দেখানো হয়েছে, এছাড়াও রয়েছে কিছু ছোট ছোট পেজ। সব মিলিয়ে ফেসবুকে তার বিজ্ঞাপনে ব্যয় ৫৪ লক্ষ টাকার বেশি। —যা ব্যক্তিগত পেজ হিসেবে সর্বোচ্চ।

ডা. খালিদুজ্জামান জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা কমিটির আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুল প্রচারণা নিয়েই এখন নির্বাচন সংশ্লিষ্ট মহলে চলছে নানা আলোচনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *