পটুয়াখালীর দুমকিতে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ

পটুয়াখালীর দুমকিতে একটি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দুমকি থানার ওসি মো, সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে কে বা কারা ভোটকেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে টায়ারে আগুন ধরিয়ে দেয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ চেক করে দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা ফেরদৌস আলম জানান, সাইক্লোণ শ্ল্টোর ভবনের ওই স্কুলটির নিচ তলার একটি কক্ষের জানালা দিয়ে কে বা কারা টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। মসজিদ থেকে নামাজ শেষে ফেরার পথে কিছু মুসুল্লীরা আগুন দেখতে পেয়ে ডাকাডাকি করলে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। মূলত ভোটের এলাকায় আতঙ্ক ছড়াতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তিনি।

আগুন লাগানোর খবর শুনে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনা স্থলে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *