লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। বিষয়টিকে ‘ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে দেশ টিভিকে বিএনপির এ প্রার্থী বলেন, ‘একটি গাড়ির ছবি দিয়ে দিলেই কি হয়। এটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। আমার নির্বাচনী গাড়ি পুলিশ দেখতেই পারে। এটি আমার নিজের গাড়ি না। আমার নির্বাচনী কত গাড়িই তো আছে। এ ঘটনা ষড়যন্ত্রমূলক।’
এর আগে সন্ধ্যায় নগরীর একটি সড়কে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামানো হয়। গাড়িটিতে সংশ্লিষ্ট প্রার্থীর নির্বাচনী পোস্টার ও প্রচারসামগ্রী ছিল বলে জানা গেছে। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ টাকা এ্যানি চৌধুরীর নয়। আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


