“এখন পর্যন্ত জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ পেয়েছি”—গভীর রাতে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম

বিএনপির (BNP) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান (Nazrul Islam Khan) বুধবার (১১ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র দখলসহ নির্বাচনি অনিয়মের ১২৭টি অভিযোগ পাওয়ার দাবি করেছেন।

তিনি বলেন, “এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি। কিন্তু যারা নীতি ও আদর্শের কথা বলেন, তাদের দলের এমন আচরণ হতাশাজনক।”

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সৈয়দপুর এয়ারপোর্টে জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। তার পরিবার বলছে, এটি ব্যবসার টাকা। কিন্তু আয়কর রিটার্নে তিনি মাত্র ৩ হাজার টাকা জমা দিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, “তাহলে কীভাবে তিনি একজন ব্যবসায়ী মানুষ?”

তিনি আরও বলেন, শরীয়তপুরে সাড়ে ৭ লাখ টাকাসহ আ’\ট’\ক জামায়াত নেতাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের এক নেতাকে আ’\ট’\ক করে দুই দিনের সাজা দেওয়া হয়। তিনি বলেন, “নির্বাচনের ঠিক একদিন আগে টাকা পাওয়ার ঘটনাকে জামায়াত ষড়যন্ত্র বললেও প্রকৃত ঘটনা ভিন্ন।”

তিনি কুমিল্লা-৪ আসনে সাবেক ছাত্রলীগ ও বর্তমান এনসিপি (NCP) নেতার বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর পক্ষে ভোটারদের টাকা দেওয়ার চেষ্টার অভিযোগ আনেন। তবে স্থানীয় জনগণ সেই প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানান।

নারায়ণগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “তার স্ত্রী ছিলেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। স্বামী-স্ত্রী মিলে ‘হ্যাঁ’ ভোটে সিল মারছিলেন। পরে প্রিজাইডিং অফিসারকে গ্রে’\প্তা’\র করা হয়।”

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, রাজধানীতে জামায়াতের বিরুদ্ধে একাধিক ভোটকেন্দ্র দখলের তথ্য আসছে।

এ সময় তিনি বিএনপি প্রার্থী এ্যানি’র বিষয়েও কথা বলেন। তার ভাষ্য, “১৩০টি কেন্দ্রে ৮০৭টি বুথে এজেন্ট বসাতে হলে যথেষ্ট প্রস্তুতি ও অর্থ ব্যয় হয়। ১১৫টি কেন্দ্রের জন্য ১৫ লাখ টাকা রাখা হয়। অথচ একটি বিশেষ দল প্রচার করছে—এ্যানির গাড়ি থেকে ৮০ লাখ বা ২ কোটি টাকা পাওয়া গেছে, যা ভিত্তিহীন।”

এছাড়া তিনি জানান, ফেনীর ছাগলনাইয়া দক্ষিণ সতের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে প্রবেশের দায়ে ১৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

নজরুল বলেন, “ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যারা কথায় কথায় ইনসাফের কথা বলেন, তাদের নিজেদের ঘরের ভেতর থেকেই অনিয়ম বন্ধ করতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *