ট্যাগ দেওয়া হয়েছিল, আমরা নির্বাচন চাই না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে পরাজিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচনবিরোধী নই। তৎকালে সংস্কার নিয়ে বলা হয়েছিল, সংস্কার এবং নির্বাচনকে বিরোধী বানানোর চেষ্টা চালানো হয়েছিল। আমাদের ট্যাগ দেওয়া হয়েছিল, ‘ওরা নির্বাচন চায় না।’ আমরা তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, আমরাই বাংলাদেশ গড়ে তুলতে চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে।”

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “এখন সময় এসেছে, কোনো নয়ছয় চলবে না। সংস্কারের গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, দ্রুত তা বাস্তবায়ন করতে হবে। সঙ্গে সঙ্গে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করার উদ্দ্যোগ নিতে হবে।”

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখনই সময় শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *