নির্বাচনে ‘জাল ভোট’ নিয়ে টিআইবিকে উদ্ধৃত করে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে : টিআইবি’র প্রেস রিলিজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জা’\ল ভোট পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-কে উদ্ধৃত করে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যকে বিকৃতভাবে প্রচার ও প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি তাদের।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (Transparency International Bangladesh) জানায়, তাদের মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে নমুনাভিত্তিকভাবে নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনে এক বা একাধিক জা’\লভোট প্রদানের ঘটনার তথ্য পাওয়া গেছে।

কিন্তু এই তথ্যকে এমনভাবে ব্যাখ্যা করা হচ্ছে যেন পুরো নির্বাচনে ২১ দশমিক ৪ শতাংশ জা’\ল ভোট পড়েছে—যা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন ও অমূলক বলে স্পষ্ট করেছে সংস্থাটি। তাদের ভাষ্য অনুযায়ী, নির্দিষ্ট নমুনাভিত্তিক পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্যকে সার্বিক জাতীয় ফলাফলের প্রতিনিধিত্ব হিসেবে উপস্থাপন করা পরিসংখ্যানগতভাবে গ্রহণযোগ্য নয়।

এ প্রেক্ষিতে যেসব গণমাধ্যম ইতোমধ্যে এই তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা বা উপস্থাপন করেছে, তাদের যথাযথ সংশোধনী প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছে টিআইবি। একই সঙ্গে বিভ্রান্তিকর ব্যাখ্যা ও প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি আরও সতর্ক করেছে, ভুল ব্যাখ্যা সংশোধন না করা হলে এমন উপস্থাপনাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *