বিএনপি (Bangladesh Nationalist Party)-এর চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠকে বসেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (AMM Nasir Uddin)। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
সংসদীয় দলের সর্বসম্মত সিদ্ধান্তের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।


