বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেলেন যে ৪৯ জন

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP) সরকারের মন্ত্রিসভায় মোট ৪৯ জন ডাক পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পূর্ণমন্ত্রী হিসেবে যাঁরা থাকছেন তাঁদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

অন্যদিকে, ২৪ সদস্যের প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্র্যাট)।

বিকেলের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। একক সংখ্যাগরিষ্ঠতায় গঠিত এই মন্ত্রিসভা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *