সৌদি আরবে ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা, আজ রাত থেকেই পবিত্র মাসের সূচনা

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেয়। সরকারি ঘোষণায় জানানো হয়, আকাশে অর্ধচন্দ্রের দেখা মিলেছে, ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে প্রথম রোজা পালন করবেন দেশটির মুসল্লিরা।

ধর্মবিষয়ক নির্ভরযোগ্য ওয়েবসাইট হারামাইন (Haramain) জানিয়েছে, সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্র দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে আজ রাত থেকেই ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। ঘোষণার পর দেশজুড়ে ধর্মীয় আবহ তৈরি হয়েছে, মসজিদগুলোতে বিশেষ প্রস্তুতিও লক্ষ্য করা যাচ্ছে।

বার্তায় আরও বলা হয়েছে, মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করেন। তিনি যেন এই বরকতময় মাসের প্রতিটি মূল্যবান মুহূর্ত তাঁর সন্তুষ্টি অর্জনের পথে ব্যয় করার তাওফিক দান করেন—এমন প্রার্থনাও করা হয়। ‘আমীন’ উচ্চারণের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা নতুন মাসকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণার ভিত্তিতেই দেশটিতে রমজান শুরু হয়। প্রতিবছর বিশ্বের বহু দেশ সৌদি আরবের ঘোষণাকে অনুসরণ করে রোজা পালন শুরু করে থাকে। তবে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার নিজস্ব পদ্ধতির ভিন্নতার কারণে বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে কখনও কখনও একদিনের পার্থক্যও দেখা যায়। এ কারণে মুসলিম বিশ্বে একই দিনে রোজা শুরু না হওয়ার ঘটনাও নতুন নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *