শপথ গ্রহণের পরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সংসদে দলীয় প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না। একইসাথে তারা সরকারি কোনো প্লটও গ্রহণ করবেন না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে নব-নির্বাচিত বিএনপি সংসদ সদস্যদের শপথগ্রহণের পর এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীরা একমত হয় এই নীতি অনুসরণের বিষয়ে। বিএনপি মিডিয়া সেল-এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভায় তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। সকাল সাড়ে দশটার দিকে সংসদ ভবনের শপথপাঠ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার বিএনপি থেকে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ করান।


