আইনশৃঙ্খলা উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণই প্রধান অগ্রাধিকার: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। বুধবার রাত পৌনে ১০টার দিকে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে জুয়া ও মাদকের বিস্তারকে বর্তমান সরকার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে। সুতরাং, এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী সব ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নীতি-নিয়মে পরিচালিত হবে। দলীয় বা রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি কিংবা জোর-জবরদস্তির পরিবর্তে আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা—এমন প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে এটাই ছিল তারেক রহমানের প্রথম জাতির উদ্দেশে ভাষণ। বুধবার রাত পৌনে ১০টায় ভাষণটি শুরু হয়।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *