লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার ও উপজেলা কৃষকদলের সদস্যসচিব জি এম শামীম।
থানা পুলিশ জানায়, উত্তর চরবংশীর বাড়ি থেকে কবির সরকার ও শামীমকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
তাদের বিরুদ্ধে গত বছরের ৮ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা রয়েছে। তবে ওই মামলায় তারা জামিনে আছেন।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে হামলা, লুট ও প্রতারণা মামলায় দুজনের বিরুদ্ধে আলাদা চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।


