দুর্নীতি নিয়ে আপস নয়—রাজশাহীতে কঠোর বার্তা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর

কোনো অনিয়ম বা দু’\র্নীতি বরদাশত করা হবে না—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন মিজানুর রহমান মিনু (Mizanur Rahman Minu)। ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রাজশাহীতে এসে তিনি বলেন, “কোনো অনিয়ম বা দু’\র্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউস (Rajshahi Circuit House)-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে একই স্থানের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

ভূমিমন্ত্রী বলেন, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে দু’\র্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। তাঁর ভাষায়, প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে তিনি পুরো রাজশাহীবাসীর সম্মান হিসেবে উল্লেখ করেন। “এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল,” বলেন তিনি। প্রায় দুই দশক পর রাজশাহীর জন্য নতুন করে পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন ভূমিমন্ত্রী।

দায়িত্ব গ্রহণের পরপরই বড় কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও শিগগিরই রাজশাহীর উন্নয়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হবে বলে ইঙ্গিত দেন তিনি। প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়ানো এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার—এমন আভাসও পাওয়া যায় তাঁর বক্তব্যে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন (Shafiqul Haque Milan), রাজশাহী সিটি কর্পোরেশন (Rajshahi City Corporation)-এর সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং আফিয়া আখতার (Afia Akhter)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন ভূমিমন্ত্রী। সভায় রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি ও পুলিশ কমিশনারের পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *