বাংলাদেশ অবশেষে আমার বাবার গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে: জাইমা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর মেয়ে জাইমা রহমান। শুক্রবার বিকেলে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে তিনি বাবাকে নিয়ে পোস্ট দেন।

পোস্টে জাইমা লেখেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

জাইমা আরও লেখেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

জাইমা রহমান তাঁর পোস্টের সঙ্গে দুটি ছবি যুক্ত করেছেন। প্রথম ছবিতে বাবা ও মেয়ের ছোটবেলার চিত্র দেখা গেছে। আর দ্বিতীয় ছবিটি বর্তমান সময়ের, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *