মাতা-পিতার মতো হজযাত্রীদের খে’\দমত করতে হবে: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খে’\দমত করা অত্যন্ত সৌভাগ্যের এবং মর্যাদার বিষয়। মাতা-পিতার মতো হজযাত্রীদের খে’\দমত করতে হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আশকোনা এলাকায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি হজ গাইডদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এই প্রশিক্ষণের আয়োজন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের রাজী-খুশি করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। হজযাত্রীদের যথাযথ সেবা না দিলে বা তাদেরকে কষ্ট দিলে আল্লাহ ভয়ানক শাস্তি দেবেন। তিনি হজ গাইডদের অনুরোধ করেন হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ মনোযোগ দিতে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি ত্রয়ো’\দশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এ সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু, সাবলীল এবং মসৃণ হয়, সেজন্য সকলকে শতভাগ আন্তরিক হতে হবে। তিনি হজ ব্যবস্থাপনায় শৈথিল্য বা উদাসীনতা পরিহারের কথাও উল্লেখ করেন।

মন্ত্রী ২০২৬ সালে সরকারি-বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবাদানকারী তিনজন হজগাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন।

এসময় হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *