চন্দনাইশ-দোহাজারীতে পরিবহন ট্যাক্স বাতিলের ঘোষণা, নিজ তহবিল থেকে ইজারা পরিশোধ করলেন এমপি জসিম

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ (Chandanaish) ও দোহাজারী পৌরসভা (Dohazari Municipality) এলাকায় আর থাকছে না পরিবহন ট্যাক্স। চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ (Jasim Uddin Ahmed) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন। খুঁদে পরিবহন শ্রমিকদের অভিযোগের পরই তিনি এ উদ্যোগ নেন।

জানা গেছে, স্থানীয় পরিবহন শ্রমিকরা ট্যাক্স আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভোগান্তির কথা তুলে ধরেন। ট্যাক্স টোকেন সংগ্রহ করতে গিয়ে সৃষ্টি হতো যানজট, সময় নষ্ট এবং নানা ধরনের হয়রানি। এসব অভিযোগ শোনার পর সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট ইজারাদারদের ডেকে পাঠান সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। পরে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে ইজারাকৃত অর্থ পরিশোধ করে দেন।

এর ফলে আজ থেকে পৌরসভা এলাকায় সকল যাত্রীবাহী ও অন্যান্য পরিবহন যানবাহন ট্যাক্স ছাড়াই উন্মুক্তভাবে চলাচল করতে পারবে। স্থানীয়দের মতে, এ সিদ্ধান্তে দীর্ঘদিনের এক জটিলতা দূর হলো।

দোহাজারী পৌরসভার আওতাধীন পরিবহন ট্যাক্সের ইজারাকারী নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে দৈনিক কালের কণ্ঠ (Kaler Kantho)-কে বলেন, নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন আহমেদের কাছ থেকে ইজারাকৃত টাকা বুঝে পাওয়ার পর আমরা পরিবহন ট্যাক্স টোকেন দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করেছি।

চট্টগ্রাম-১৪ (Chattogram-14) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেন, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভার ট্যাক্স টোকেন উত্তোলনের কারণে প্রায়ই যানজট তৈরি হতো, দুর্ঘটনার ঝুঁকি বাড়ত এবং সাধারণ মানুষ অকারণে হয়রানির শিকার হতো। এলাকাবাসীর বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে আমি নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদান করে এই ইজারা ব্যবস্থা বিলুপ্ত করেছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজনে মানবিক ও জনকল্যাণমূলক যে কোনো উদ্যোগে পাশে থাকব। এলাকার স্বার্থে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *