কক্সবাজার-২ (Cox’s Bazar-2) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (Alamgir Muhammad Mahfuz Ullah Farid)-এর গাড়িবহরে থাকা একটি গাড়ির চাপায় মো. খালেদ বিন ওয়ালিদ নামের এক শিশুর মৃ’\ত্যু হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলা (Chakaria Upazila)-এর বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
নি’\হত খালেদ বিন ওয়ালিদ (৭) বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বিকেলের ব্যস্ত সড়কে হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ির পেছনে থাকা তিন নম্বর গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’\ত্যু হয় বলে জানা গেছে।
গাড়িবহরে থাকা তারেক রহমান বলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচন-পরবর্তী সফরে কুতুবদিয়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে শিশুটি বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। এ সময় উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা গাড়িটি ভাঙচুর করে।
এ বিষয়ে মহেশখালী থানা (Moheshkhali Police Station)-র ওসি মজিবুর রহমান বলেন, এমপির গাড়িবহরে থাকা একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশু নি’\হত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


