সরিয়ে দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে, নতুন নিয়োগ পাচ্ছেন আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি – International Crimes Tribunal)-এর বর্তমান চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম (Tajul Islam)-কে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আইসিটির জন্য নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। এ পদে এডভোকেট আমিনুল ইসলাম (Aminul Islam)-এর নাম বিবেচনায় রয়েছে।

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান (David Bergman) রোববার দিবাগত রাত ১১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে এ তথ্য প্রকাশ করেন। তার পোস্টের পর বিষয়টি নিয়ে আইন অঙ্গনে আলোচনা শুরু হয়।

রোববার দিবাগত রাতে ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র জানায়, দিনের বেলায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান (Mohammad Asaduzzaman) তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে তাকে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা জানানো হয়।

সূত্রটি আরও জানায়, এ সংক্রান্ত প্রজ্ঞাপন আগামী সোমবার জারি হতে পারে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তাজুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলতে আগ্রহী নন বলে জানান।

এদিকে তার পরিবর্তে সম্ভাব্য নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামের নাম সামনে এসেছে। তিনি এর আগে বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র পক্ষে দু’\র্নী’\তি মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *