বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রাখার অভিযোগে গ্রেফতার নোবেল

আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডেমরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইফুর রহমান। জানান, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়েছে।

নোবেল বর্তমানে থানা হাজতে আছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

শুধু এই একটি অভিযোগই নয়, অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে, ২০২৩ সালে, নোবেলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এছাড়াও ২০২৫ সালের ২০ মে, একজন নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠে এই গায়কের বিরুদ্ধে। ওই সময়, ৯৯৯ নম্বরে কল পেয়ে নারীকে উদ্ধার করে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *