অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপির পরিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন (Ishraq Hossain)।
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তালিকা প্রণয়নের সময় বহু জুলাইযোদ্ধা বাদ পড়েছেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে আ’\হতদের চিকিৎসা এবং শ’\হীদ পরিবারগুলোর পুনর্বাসন সংক্রান্ত বিষয়েও খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও আলোচনায় এসেছে বলে জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, “বিএনপির পরিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধাকে বিগত আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তারা সব ধরনের সাহায্য-সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন।”
তিনি আরও জানান, যারা বাদ পড়েছেন তাদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। কোনো রাজনৈতিক বিবেচনায় যেন কেউ তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।


