মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। তিনি বলেছেন, ‘আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন।’

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (Bangladesh-China Friendship Conference Center)-এ সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) আমন্ত্রণে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman) ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই টেবিলে বসে ইফতার করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি (Bangladesh Nationalist Party)-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ইফতারে আমন্ত্রণ জানানোর জন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। ‘আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সকলে এখানে একত্রিত হয়েছি, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।’

তিনি বলেন, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নি’\র্যা’\তন, গু’\ম-খু’\নের শিকার হয়েছে, সেই গণতন্ত্র আজ নতুনভাবে যাত্রা শুরু করেছে। ‘এতো ত্যাগের বিনিময়ে আজকের এই গণতন্ত্রের যাত্রা, যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি।’

তারেক রহমান বলেন, ‘এই ত্যাগের মাধ্যমেই, এই আত্মত্যাগের মাধ্যমে, হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নি’\র্যা’\তনের মাধ্যমে আমরা আমাদের বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি। সেজন্য প্রথমেই আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।’

ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed), শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মঈন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি অলি আহমদ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিক এবং নানা পেশার মানুষ অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *