ইরান আলোচনায় বসতে চায়, আমিও রাজি: ট্রাম্প

চলমান সংঘাত নিরসনে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন।

ট্রাম্প বলেন, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তাদের আরও আগেই এটা করা উচিৎ ছিল।

এরআগে শনিবার ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। এতে আলী খামেনিসহ নিহত হন শতাধিক। ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *