ইরান (Iran)-এর রাজধানী তেহরান (Tehran) জুড়ে দফায় দফায় হামলার খবর পাওয়া গেছে। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বিবিসি (BBC)-এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরগুলোর একটি মেহরাবাদ বিমানবন্দর (Mehrabad Airport)-এর কাছে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের আশপাশে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পরবর্তীতে সেখানে আগুন ও ধোঁয়া দেখা যায়।
এটি তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক বিমানবন্দর। বিস্ফোরণের পর বিমানবন্দরের ভেতরে থাকা একাধিক বিমান জ্বলতে দেখা গেছে বলেও জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে, যা দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।
তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
এদিকে ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী, ইসরায়েল (Israel) তেহরানে পৃথক একটি বিমান হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলি-আসগর হেজাজি (Ali Asghar Hejazi)-কে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ওই হামলায় তিনি নি’\হত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে তেহরান থেকে দূরের শহর কোম (Qom)-এও যৌথ হামলার খবর পাওয়া গেছে। সেখানে অন্তত দুজন নি’\হত হওয়ার তথ্য জানিয়েছে স্থানীয় সূত্র।
এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকা নাতাঞ্জ (Natanz)-এর আশপাশেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
একই দিনে একাধিক স্থানে হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


