জ্বালানি সংকটে ২৬ মার্চে দেশব্যাপী আলোকসজ্জা বন্ধের সিদ্ধান্ত

জ্বালানি সংকট ও কৃচ্ছ্রসাধনের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এবারের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশজুড়ে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)।

রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Home Affairs)-এর সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরই দেশব্যাপী আলোকসজ্জার একটি ঐতিহ্য রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য ফুয়েল সংকট মাথায় রেখে সরকার এবার কৃচ্ছ্রসাধনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। সেই বিবেচনায় ২৬ মার্চ উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পাশাপাশি দিবসটি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর, মন্ত্রণালয় এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

২৫ মার্চ গণহ’\ত্যা দিবস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দিবসটি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বেদনার সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা রয়েছে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় (Ministry of Liberation War Affairs) প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

২৬ মার্চের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ভোরে জাতীয় স্মৃতিসৌধ (National Martyrs’ Memorial)-এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের যে আয়োজন থাকে, তা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং যাতায়াত সহজ হয়— সে বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

ঈদের আগে সম্ভাব্য যাত্রা ও শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়েও সরকার সতর্ক রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ঈদযাত্রার সময় যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সে জন্য আগাম সতর্কতামূলক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ জন্য একটি ফোকাল পয়েন্টও নির্ধারণ করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমন্বয় করবেন বিভিন্ন ইউনিট, বিজিএমইএ (BGMEA), বিটিএমইএ, বিকেএমইএ নেতাদের সঙ্গে, শ্রমিক প্রতিনিধি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গেও।

মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মব এবং স্পট ক্রাইমকে এক করে দেখলে চলবে না। কিছু ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটলেও সেগুলোকে মব কালচারের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়।

তিনি উদাহরণ হিসেবে বলেন, নরসিংদী (Narsingdi)-তে এক তরুণীকে ধ’\র্ষ’\ণের পর হ’\ত্যা করা হয়। তদন্তে পরে জানা যায়, এতে তার সৎ বাবা জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধ’\র্ষ’\ণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা নেওয়া হয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে হেফাজতে রয়েছে এবং অনেকেই স্বীকারোক্তি দিয়েছে।

চট্টগ্রামসহ আরও কয়েকটি ঘটনার কথাও সরকারের নজরে রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সরকার মব কালচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং বাংলাদেশ থেকে এ ধরনের প্রবণতা নির্মূল করা হবে।

ঈদের আগে গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে সম্ভাব্য অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে আগেই বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (Bangladesh Garment Manufacturers and Exporters Association)-সহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি জানান, কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানই আশা করছে ঈদের আগেই শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করা সম্ভব হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি ব্যাংকিং খাত থেকেও সহযোগিতা দেওয়া হবে।

তবে কোথাও সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেভাগেই বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *