হাদীর খু ‘নি ধরা পড়লেও ফেসবুকে নেই কোন ঝুমার পোষ্ট

হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই সন্দেহভাজনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করার খবরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হলেও, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি ডাকসু নেত্রী ঝুমাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাদি হত্যার বিচার দাবিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা ঝুমার ফেসবুক অ্যাকাউন্টে গ্রেপ্তারের খবর প্রকাশের পরও কোনো পোস্ট বা মন্তব্য দেখা যায়নি। বিষয়টি অনেকের মধ্যেই প্রশ্নের জন্ম দিয়েছে—হত্যাকাণ্ডের তদন্তে এত বড় অগ্রগতি সত্ত্বেও কেন তিনি এ বিষয়ে নীরব রয়েছেন।

এদিকে, সংশ্লিষ্ট আন্দোলনের প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া দেয়নি। খুনি গ্রেপ্তারের খবর প্রকাশের প্রায় পাঁচ ঘণ্টা পর সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত এক লাইনের একটি পোস্ট দেওয়া হয়, যা অনেকেই দায়সারা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করছেন।

পর্যবেক্ষকদের মতে, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগে থেকেই সরব থাকা নেতৃত্বের পক্ষ থেকে এমন নীরবতা বা সীমিত প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেকেই জানতে চাইছেন, ঘটনার গুরুত্বপূর্ণ এই অগ্রগতির পরও কেন ঝুমা কিংবা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য বা অবস্থান এখনো সামনে আসেনি।

এদিকে নিজের নামে ভুয়া আইডি ও পেজ খোলা এবং মূল আইডি ব্যবহার করতে না পারার কারণে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

রোববার (০৮ মার্চ) রাত সাড়ে ১১টায় তার নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি জানান, তার নামে বেশ কয়েকটি ফেইক পেজ ও আইডি খোলা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব আইডি থেকে তার মূল আইডিটির বিরুদ্ধে রিপোর্ট করা হচ্ছিল।

জুমা বলেন, এই আইডি ছাড়া আপাতত আমার অন্য কোনো আইডি নেই। সকাল থেকে বারবার রিপোর্ট হওয়ায় আমি আইডিটি ডিঅ্যাকটিভেট করেছিলাম। পরে নিজের ফোন থেকে আর কোনোভাবেই লগইন করতে পারিনি।

তিনি আরও জানান, আগের ফোন বা ই-মেইলের অনুমোদন (ডিভাইস এপ্রুভাল) ছাড়া আইডিতে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। সেই ডিভাইসগুলো কাছে না থাকায় তিনি নিজে লগইন করতে পারেননি।

তবে তার এক জুনিয়রের কাছে আগের লগইন হিস্ট্রি থাকায় তিনি আইডিতে প্রবেশ করতে সক্ষম হন এবং পরে সেটি আবার ডিঅ্যাকটিভেট করা হয়।

জুমা বলেন, আপাতত নতুন এই আইডির মাধ্যমেই তিনি সবার সঙ্গে যুক্ত থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *