জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম আগের মতোই চালু রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ইরাক (Iraq)-এর জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি (Farhan Al-Fartousi)। তিনি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ইরাকিয়া নিউজ (Al-Iraqiya News)-কে জানান, হামলায় একটি ট্যাংকারের একজন ক্রু সদস্য নি’\হত হয়েছেন এবং ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এর আগে ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানানো হয়, ইরাকের জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই বোটের মাধ্যমে হামলা চালায় ইরান।
ইরাকি নিউজ এজেন্সি (INA)-এর প্রতিবেদনে বলা হয়, একটি ট্যাংকারে জ্বালানি পণ্য লোড করার সময় সেটি হামলার শিকার হয়।
ফারহান আল-ফারতুসি আরও জানান, আক্রান্ত ছোট ট্যাংকারগুলোর একটি মাল্টার পতাকাবাহী ছিল এবং জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।
এই হামলার পর নিরাপত্তাজনিত কারণে ইরাকের সব জ্বালানি বন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


