জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো

দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং জনস্বার্থে তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এখন থেকে সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (Bangladesh Petroleum Corporation)-এর অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপোগুলো খোলা রাখা হবে। এসব ডিপো থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা (Shahina Sultana) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ছুটির দিন—শুক্রবার ও শনিবারেও বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে এবং সেখান থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখা হবে।

এতে আরও বলা হয়, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে তেল আমদানির কার্যক্রম ও সময়সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে জ্বালানি তেলের পার্সেল দেশে আনা হচ্ছে।

একই সঙ্গে ডিলারদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রধান স্থাপনা থেকে সারাদেশের ডিপোগুলোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিপিসি জানিয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে সরকারি ছুটির দিনেও বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোগুলো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম চালু থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *