সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ দুপুর ২টায়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ (Bangladesh Jatiya Sangsad) সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (Mohammad Shahabuddin) দুপুর ২টায় সংসদে ভাষণ দেবেন। তার ভাষণ প্রায় ৪০ মিনিট স্থায়ী হতে পারে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ইতিমধ্যেই সংসদে পৌচেছেন। সেখানে তিনি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পরে এই শপথ পড়ানো হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়।

এদিকে রাষ্ট্রপতির অভিসংশনসহ তিন দফা দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের প্রবেশপথের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party) বা এনসিপির নেতা-কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *