ইফতারের পরপরই তাজুল ইসলাম জানালেন, তার বাবা আর নেই!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)। তাজুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় ইফতারির পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাজুল ইসলাম।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আব্বা জীবন সফর সমাপ্ত করে তার স্রষ্টার কাছে ফিরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রূহের মাগফিরাতের জন্য সকলের দোয়া চাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *