‘আমি মারা যাইনি’— ডা. তাসনিম জারা

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর খবর—লিংকডইনে ডা. তাসনিম জারা (Tasnim Zara)-র অ্যাকাউন্ট ‘মেমোরাইলাইজড’ বা মৃত ব্যক্তির অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়।

এ নিয়ে সোমবার বিকেলে নিজের ফেসবুক (Facebook) পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি।

পোস্টে ডা. তাসনিম জারা লিখেছেন, অনেকেই লক্ষ্য করেছেন যে আজ সকালে তার লিংকডইন (LinkedIn) অ্যাকাউন্টটি ‘মেমোরাইলাইজড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

তিনি ধারণা করেন, তার অ্যাকাউন্টে করা কোনো ভুল বা বিদ্বেষমূলক রিপোর্টের কারণে এমনটি ঘটতে পারে।

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, “আমি বেঁচে আছি এবং সুস্থ আছি।” পাশাপাশি তিনি জানিয়েছেন, বিষয়টি সমাধানের জন্য ইতোমধ্যে লিংকডইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আশা করছেন দ্রুতই সমস্যাটির সমাধান হবে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *