সম্প্রতি হামে আক্রা’\ন্ত হয়ে ১০০ শিশুর মৃ’\ত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য দুই মন্ত্রীকে সারাদেশ ঘুরে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)।
রবিবার (২৯ মার্চ) দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি (Nurul Islam Moni)। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপস্থাপনায় উঠে আসে হামে আক্রা’\ন্ত হয়ে শিশুদের মৃ’\ত্যুর বিষয়টি, যা সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আসে।
চিফ হুইপ বলেন, ‘সংসদীয় কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফ করেছে। সেখানে হামে আক্রা’\ন্ত হয়ে ১০০ শিশুর মৃ’\ত্যুর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুইজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, যাতে তারা সারা দেশ ঘুরে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন।’
দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক মাস ধরে হামের প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (Rajshahi Medical College Hospital)-এ পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে গত তিন মাসে হাম ও নিউমোনিয়ায় আক্রা’\ন্ত হয়ে ৬৩ শিশুর মৃ’\ত্যু হয়েছে বলে জানানো হয়।
এদিকে একই বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ’ নিয়েও আলোচনা হয়েছে। চিফ হুইপ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে এবং তা সংসদে আলোচনা করেই চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংশোধন করে যা করার, তা-ই করা হবে। সংসদে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এছাড়া জ্বালানি খাত নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জ্বালানি প্রতিমন্ত্রী সংসদে ৩০০ বিধিতে বক্তব্য দিয়ে তেলের পর্যাপ্ত মজুত থাকার বিষয়টি তুলে ধরবেন বলে জানানো হয়েছে।
চিফ হুইপ আরও বলেন, ‘তেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাজারে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছে, তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’


