মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। আজও ১৮টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও হতাশা।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যাত্রীরা বিকল্প ব্যবস্থার অপেক্ষায় থাকলেও অনেকে জানিয়েছেন, এমন পরিস্থিতিতে তাদের ভ্রমণ পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেছে।
© ২০২৬ Shamol Bangla Media Ltd। এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।


