আমিরাতের ইরানের ড্রোন হামযায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম (WAM) এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থাটি জানায়, ফুজাইরাহ আকাশসীমায় প্রবেশের পর একটি ড্রোন ভূপাতিত করা হয়। তবে সেটি ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে তা এক বাংলাদেশি নাগরিকের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকায় একটি ফার্মে কর্মরত ছিলেন। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনাটি স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *